মনপুরা এ্যালবামের গান। মনপুরা একটা সুস্থধারার নতুন বাংলা ছায়াছবি। এখনো ছাড়া পায়নি, তবে গানের এ্যালবাম বের হয়েছে। প্রায় সবগুলো গানই সুন্দর তবে কিছু গান আমার কাছে একটু মাত্রাতিরিক্ত আবেগী বা সোজা বাংলায় "ছ্যাবলা টাইপ" মনে হয়েছে। আপনার কেমন লাগবে নিশ্চিতভাবে বলতে পারছি না। বিশেষ করে অর্ণবের "সোনার ময়না পাখি" গানটা বেশ ভালোই লেগেছে কিন্তু "দিসি" শব্দটা সে এমনভাবে উচ্চারণ করেছে যেটা তার একজন বড় ভক্ত হিসাবে তার কাছ থেকে আশা করি নাই

আর "নিথুয়া পাথারে" গানটাও খুব একটা সুবিধার মনে হয়নাই।
যাইহোক, নীচের এই গানটার নাম "যাও পাখি বলো তারে"। সম্ভবত পুরোনো কোন পল্লীগিতির রিমিক্স, আমি নিশ্চিত নই। মনপুরা এ্যালবামে গানটার দুটো সংস্করণ আছে। একটি এককভাবে পেয়েছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী কৃষ্ণকলি আপু আর একটি যৌথভাবে গেয়েছেন চন্দনা মজুমদারের সাথে যার নাম আমি আগে কখনো শুনি নাই।