গপসপের ঝুলি

এই মুহুর্তে কি করছেন অথবা আজকের কোন মজার ঘটনা - বা কোনো নোট - যা ইচ্ছা তাই লিখুন গপসপে। আমন্ত্রন করুন আপনার বন্ধুদেরকে এবং তাদের গপসপ পড়ুন। গপসপে যা লিখবেন তা সাথে সাথেই আপনার গপসপ পাতায় চলে যাবে, বন্ধুরাও পেয়ে যাবে নোটিফিকেশন।
এখনকার থিম গপসপ:
হযবরল...
ধোঁয়া ওঠা যত গপসপ
আলোকিত , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৫:৫২:০২  
শুনলাম অর্ণব নাকি আজকাল সাহানা ছেড়ে ১৬ বছরের একটি মেয়ের আঁচল ধরে ঘুরে বেরায়। আগে জানতাম বয়স হলে মানুষ এবং বটগাছের মধ্যে স্থিরতা আসে। তাদের চারপাশের পরিবেশে সে স্থিরতা ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে সরল সহজ পথ দেখায় সে।
কিন্তু চোখের সামনে দুজন বৃহৎ ব্যক্তিত্ত্বকে দেখতে পাচ্ছি যাদের মনে বয়স হবার পরও স্থিরতা আসেনাই বরং মনের বনে আমড়া গাছের লাল-বেগুনি রং লেগেছে। সেই রঙের মাহাত্ম্যে রঙিন হয়ে তাঁরা ভুলে গিয়েছেন তাঁদের অতীত কৃতি। অতীতকে ভুলে নবযৌবনের আহ্বহানে সাড়া দেয়ার মহৎ কর্মে নিয়োজিত হয়েছেন এ দু মহান ব্যক্তি।
এদের একজন বাংলার হিটলার আমাদের প্রাণপ্রিয় এরশাদ চাচা, আরেকজন আমার প্রিয় আদর্শ বাংলা গানের সঙ্গীতশিল্পী অর্ণব। আল্লাহ তাদের দুজনকেই আরও অনেকদিন বাঁচিয়ে রাখুন। তাদের জীবনদর্শন থেকে মহাদর্শের শিক্ষা নিক পরবর্তী প্রজন্ম। এই আশায় আজকের মত বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। জোড় যার মুল্লুক তার, পাক সার জামিন সাল বাদ। ঢিঁশিয়া ঢিঁশিয়া!!
আলোকিত বলেছে আশাবাদী কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৫:৩২:২২  
মনপুরা এ্যালবামের গান। মনপুরা একটা সুস্থধারার নতুন বাংলা ছায়াছবি। এখনো ছাড়া পায়নি, তবে গানের এ্যালবাম বের হয়েছে। প্রায় সবগুলো গানই সুন্দর তবে কিছু গান আমার কাছে একটু মাত্রাতিরিক্ত আবেগী বা সোজা বাংলায় "ছ্যাবলা টাইপ" মনে হয়েছে। আপনার কেমন লাগবে নিশ্চিতভাবে বলতে পারছি না। বিশেষ করে অর্ণবের "সোনার ময়না পাখি" গানটা বেশ ভালোই লেগেছে কিন্তু "দিসি" শব্দটা সে এমনভাবে উচ্চারণ করেছে যেটা তার একজন বড় ভক্ত হিসাবে তার কাছ থেকে আশা করি নাই আর "নিথুয়া পাথারে" গানটাও খুব একটা সুবিধার মনে হয়নাই।
যাইহোক, নীচের এই গানটার নাম "যাও পাখি বলো তারে"। সম্ভবত পুরোনো কোন পল্লীগিতির রিমিক্স, আমি নিশ্চিত নই। মনপুরা এ্যালবামে গানটার দুটো সংস্করণ আছে। একটি এককভাবে পেয়েছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী কৃষ্ণকলি আপু আর একটি যৌথভাবে গেয়েছেন চন্দনা মজুমদারের সাথে যার নাম আমি আগে কখনো শুনি নাই।
আশাবাদী , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৫:১৩:১৮  
আমি গেলাম আজকের মতো।। যদিও কম্পিউটার অন থাকবে........................
আশাবাদী বলেছে আলোকিত কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৫:১২:৪০  
সুন্দর তো কথাগুলো ভাই। কোন গানের? কার গান?
আলোকিত বলেছে আশাবাদী কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৪:৪৪:৫৩  
সোনারো পালঙ্কের ঘরে-(এএএ)...
লিখে রেখে ছিলেম নারে।
যাও পাখি বলো তারে,
সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে
যাও পাখি যারে উড়ে,
তারে কয়ো আমার হয়ে...
এএএ-এএ-এএএএএ!!
(লিরিক্স ঠিকাসে না ভুল হইছে!? :-/)
আশাবাদী বলেছে মুক্ত তরুন কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৪:১৪:০৯  
তাইলে তো ভাই তোমার প্লেন পাখি সবই বিরক্তি লাগে???
(মাথার উপর দিয়ে যায় বলে)
আশাবাদী , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৪:০৯:২৬  
হা হা হা হা
মুক্ত তরুন , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৪:০২:৪৪  
@আলোকিত: অত্যন্ত সার্থকতার সাথে তুমি পূর্বের পোস্টটি লিখতে পারায় আমি এখন সম্পূর্ন রুপে নি:সন্ধিহান যে বাংলায় যদি সাধু ভাষায় লেখার রীতি এখনো চালু থাকতো, তাহলে তুমি নির্ঘাত ১০০ তে ১০০ পেতে
আলোকিত বলেছে মুক্ত তরুন কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৩:৫৮:০৯  
আমার পাঠ্যআহরণ সন্দেশ বড়ই আশাব্যাঞ্জক! অদ্য মধ্যাহ্নে বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করিয়া শ্রদ্ধেয় মাতুলানীকে পুরা নাচাল করিয়া ফেলিয়াছি। পাঠশেষে ত্রিচক্রযানে চড়িয়া গমন করিলাম হস্তীপথে,আমার গণকযন্ত্রের একটি নষ্ট অঙ্গানু প্রতিস্থাপন করিতে।
অত:পর বাটী ফিরিয়া ইফতার সারিয়া বসিলাম ইংরেজী সাহিত্য গলধ:করণ করিতে। অত্যাধুনিক কথিত এবং লিখিত ইংরেজীতে আমি যথার্থ পটু হইলেও বিদ্যালয়ের অন্ধকারাচ্ছন্ন যুগের ইংরেজী সাহিত্যে আমি পরিপূর্ণরূপে অধম!
যাহা হউক, সকল দিক বিবেচনা করিয়া ভালোই কাটিলো আমার আজিকের সম্পূর্ণ দিবারাত্রি। ভারসাম্য বজাইয়া ছিলো মোটামুটি সকল কর্মেই
মুক্ত তরুন , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৩:৪৬:১৬  
কোনো কিছুর মাথার উপর দিয়ে গেলে বিরক্ত লাগে!!!!
মুক্ত তরুন বলেছে আলোকিত কে , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৩:৪৫:১৭  
@আলোকিত: ব্যাপার খানি মাথার উপর দিয়ে গেল যে? তুমার পড়ালেখার কি খবর?
আলোকিত , তারিখ ২০০৮:০৯:০৬ সময় ০৩:৩৪:১৬  
@আশাবাদী: যাহা বলিয়াছি সজ্ঞানেই বলিয়াছি, সজ্ঞান বই অজ্ঞানে বলি নাই। মস্তিষ্কের নিউরোনে সিনাপ্সীয় সংযোগ ঘটাইয়া বুঝিবার চেষ্টা করুন।
যাহা হউক, আন্তর্জালীয় সমস্ত প্রশাসনে "হৃৎবঙ্গ-ঝব্বুরে মর" কিংবা "উড়ন্ত তারুণ্য-ভুসভুসে খড়" অথবা "শাকখেকো-গরুহারা লিন" এর একাধিপত্ত প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করিয়া লাভবান হইবার কোনরূপ সম্ভাবনা নাই। :প কাজেই স্ব-স্ব স্থানের স্বকীয়তা বজায় রাখার প্রচেষ্টায় মনোনিবেশ করিবার বিনীত অনুরোধ থাকিল.।
আশাবাদী , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ১৯:৫৬:১৭  
@আলোকিত
কোথা থেকে কি বললে?? বুঝলাম না। নৈতিকতা কোথায় আসলো?? আর আমি আগেই বলেছি জীবন সাদা কালো নয় বরং ধূসর

আমি বলছি যখন ছুটি ছিলো তখন কারও মাথায় বুদ্ধি আসে নাই। কিন্তু হঠাৎ করে নৈতিকতা কোনখানে পেলে??
আলোকিত বলেছে আশাবাদী কে , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০২:০৮:২৯  
সবসময় সবকিছুর খারাপ দিকটা দেখে লাভ আছে কি? খারাপ খুঁজে চললে বাংলাদেশে থাকবো কিভাবে?
সবকিছুর খারাপ দিকগুলো পরিহার করে ভালোটা গ্রহণ করতে শিখুন, এবং সেইসাথে খারাপ দিকগুলো থেকেও নৈতিকতাবোধের শিক্ষা গ্রহণ করুন।
এই কথা আপনাকে আগেও অনেকবার বলেছি আর বলে লাভ নাই। কাউকে কিছু বোঝাবার ক্ষমতাও আমার নাই
আশাবাদী , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০১:৪৯:৩৭  
হুমম যখন ছুটি ছিলো তখন এই বুদ্ধিগুলো মাথায় আসে নাই

ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা সুযোগ বুঝে একদিন চলে যাবোনে। পরমানু শক্তি আমার কাছে আকর্ষনীয় মনে হয় না। বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব পরবে এটা দিয়ে কোন কাজ নেই। (আমার মত)
আলোকিত বলেছে আশাবাদী কে , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০১:৪৭:৩৯  
চলেন একদিন সত্যিই টিএসসি মোড়ের সেই সোলার প্যানেলে হানা দেই। পুরোটা না জানি যেটুকু জানতে পারবো সেটাই লাভ!
আর বাংলাদেশ পরমাণু কমিশনে তো আমাদের যাওয়ার রাস্তা পুরোপুরি খোলাই আছে! যাবো যাবো করেও যাচ্ছি না। সেখানে গেলে একসাথে অনেক কিছু শিখতে পারবো।
আশাবাদী বলেছে আলোকিত কে , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০১:২১:৫৭  
গ্রামীন পর্যায়ে কিছু বাস্তবায়ণ হয়েছে। তবে ঢাকায় কিছু হতে দেখিনি। আমারও জানার আগ্রহ আছে।
আলোকিত বলেছে আশাবাদী কে , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০০:৪৬:৩৫  
বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে তো তুমুল আলোচনা হয়েছিল বিভিন্ন জনপ্রিয় ফোরাম আর ব্লগে। তার মধ্যে কিছু হয়তো বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছে!
অনুসন্ধান করে সর্বশেষ খবর দিতে পারবেন কি? আমি খবরের কাগজ বা সংবাদ একেবারেই দেখি না আজকাল। অনেক ভাল অভ্যাস মারা পড়ছে দিনদিন।
আশাবাদী বলেছে আলোকিত কে , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০০:৩২:১৩  
এখন এটাই সমস্যা। এতো বিদ্যুৎ ঘাটতি। গ্যাসও সব শেষ হয়ে যাচ্ছে, নতুন গ্যাসক্ষেত্রর সন্ধান হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্র কিভাবে তৈরি হবে? আসলেই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার উপর জোর দিতে হবে এখন আমাদের
আলোকিত , তারিখ ২০০৮:০৯:০৫ সময় ০০:১৫:১৫  
আমার কারেন্ট চলে গেছিল। এইমাত্র ফিরলো
লাইভ গপ্পবাজ