ঘটনা কি আপনার এই নতুন মাসের শুভেচ্ছা দেখে একটা কথা মনে পড়লো। পয়লা বৈশাখে এক ছোট আপুকে ফোন দিলাম। বলে ভাইয়া ঈদ মোবারক। কিন্তু আমি অবাক ঈদ নাকি আজকে। ও বলে সবাই কোলাকুলি করতেছে তাই আমার ঈদ মনে হচ্ছে। আপনি পরে একদিন এসে বলবেন সপ্তাহের প্রথমদিনের শুভেচ্ছা
এখনকার থিম গপসপ:
নববর্ষের শুভেচ্ছা সবাইকে, কিভাবে নববর্ষের শুভেচ্ছা জানালেন বন্ধ ও প্রিয়জনদের?
আমার অবস্থাও মানচুর মত... কাউকে মেইল করে বা এসএমএস করে শুভেচ্ছা জানাতে কেমন যেন অলসতা লাগে.. তবে অনেকে ফোন করেছে.. তাদের সাথে অনেক অনেক কথা হয়েছে... ব্লগে অবশ্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছি....
প্রচুর খাওয়া দাওয়া হয়েছে... মনে হচ্ছে পরের একসপ্তাহ না খেয়েই কাটাতে পারবো...
আমি কয়েকদিন আগেও মিশুকে চড়লাম... বসুন্ধরা সিটি থেকে খেয়ে দেয়ে বের হতে হতে রাত দশটা বেজে গিয়েছিলো। তারপর আবার বাইরে দাঁড়িয়ে আড্ডা হলো কিছুক্ষন... অবশেষে মিশুক একটা পেয়ে তাতেই ভোঁ..... (সাথে ল্যাপটপ ছিলো.. আমি তো পুরাই টেনশিতো ছিলাম.. হে হে)